1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

চুরি যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার বহনকারী ট্রাকসহ চোর আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৩ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চুরি যাওয়া ৩ টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বহনকারী  ট্রাকসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই)রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রাক ও ট্রান্সফরমারসহ শহিদুলকে গ্রেফতার করা হয়। জানা গেছে, উপজেলার পাটাগড়া-কাদিরহাট এলাকার দবিরুল ইসলামের সেচপাম্পের ট্রান্সফমার চুরি হয়। চুরি হওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে স্থানীয় কয়েক জন যুবক মোটরসাইকেল নিয়ে ট্রাক টিকে ধাওয়া করে কোনো ভাবেই থামাতে না পেরে রাণীশংকৈল থানায় জানানো হলে রাণীশংকৈল, কাহারোল, বীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে ধাওয়া করে ভোর ৬ টায়  কাহারোল এলাকা থেকে (ঢাকা মেট্রো-ট ২২-৫৮-৯৯) ট্রাকটি আটক করতে সক্ষম হয়। এব্যাপারে পল্লী বিদ্যুৎতের এজিএম আজিজুর রজমান বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে শহিদুল ইসলাম কে আসামী করে থানায় মামলা করে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।এ উপজেলায় এর আগে আরো হারিয়ে যাওয়া ট্রান্সফমারের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com