
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালীতে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৫টায় জেলা বিএনপির আয়োজনে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রবিবার (০১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় তিতাস সিনেমা হল মোড় থেকে জেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান মনির মাহমুদ এর নেতৃত্বে ও সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম হাওলাদার সায়েম ও সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন গড়ামী এবং শ্রমিক দলের অন্যতম নেতা আনিচ গাজী এর নেতৃত্বে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়।

এছাড়াও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ করে, তবে এর মধ্যে চোখে পড়ার মতো ছিল জেলা শ্রমিকদলের মনিরুজ্জামান মনির মাহমুদের ও সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম হাওলাদার সায়েম এর মিছিল। এসময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার স্লোগান দেন এবং জেলা বিএনপির আয়োজিত বিশাল বর্ণাঢ্য র্যালীতে যোগদান করে এবং

শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় নদী বন্দর লঞ্চঘাট চত্বরে গিয়ে র্যালী শেষ করে বিএনপির সমাবেশে উপস্থিত হয় শ্রমিক দলের শত শত নেতা- কর্মীরা।
এ শ্রমিক দলের র্যালীতে ১৪ টা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীসহ সদর উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply