1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা-গাজীপুর সংবাদ  একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে—প্রশ্ন মির্জা ফখরুলের-গাজীপুর সংবাদ  হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায়- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  পালানোর আগে আড়াই কোটি টাকার খাবার বিল বাকী শেখ হাসিনার : পরিশোধে নারাজ অন্তবর্তী কালীন সরকার-গাজীপুর সংবাদ  ৯ বছর কারাভোগেও দল ছাড়িনি আসলাম চৌধুরী: উঠান বৈঠক ও মিছিল-গাজীপুর সংবাদ  তাহিরপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সালমা নজির-গাজীপুর সংবাদ  Migliori casino online non aams per un’esperienza di gioco immersiva ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাহিরপুরের প্রতিটি ইউনিয়নে গণজোয়ারের মিছিল-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ব্যাপক সরিষার আবাদ; হলুদে মোড়া গোটা উপজেলা, স্বপ্ন বুনছেন কৃষকেরা-গাজীপুর সংবাদ  গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী’র পদত্যাগ-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে সরকারি গোহালট দখল করে ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ টাইম ভিউ

এস এম মাসুদ (শ্রীপুর) গাজীপুর:

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে সরকারি গোহালট (রাস্তা) থাকা সত্ত্বেও তা বাদ দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদ করায় এক নারী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ এবং থানায় হয়রানিমূলক অভিযোগ দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াবাড়ি গ্রামের মৃত ওয়াজ উদ্দিন মোড়লের পুত্র মোহাম্মদ আবুল হোসেন এবং তার পুত্র শাকিল হোসেন (৩০) এলাকার সরকারি গোহালট দখল করে তা ব্যবহারের অনুপযোগী করে রেখেছেন। এখন তারা নিজেদের স্বার্থে ওই গোহালট বাদ দিয়ে স্থানীয় লাভলী আক্তার ও অন্যদের ব্যক্তিগত পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার পায়তারা করছেন। ভুক্তভোগী লাভলী আক্তার জানান, তিনি তার ব্যক্তিগত জমিতে রাস্তা দিতে অস্বীকৃতি জানালে আবুল হোসেন ও শাকিল হোসেন তাকে প্রাণনাশের হুমকি দেন। শুধু তাই নয়, আবুল হোসেনের এক ছেলে সেনাবাহিনীতে কর্মরত থাকায় সেই ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি এলাকাবাসীকে নানাভাবে নিপীড়ন ও অত্যাচার করছেন। লাভলী আক্তার আরও অভিযোগ করেন যে, ব্যক্তিগত জমি রক্ষায় প্রতিবাদ করায় তার এবং ওমর আলী ও দানিশের বিরুদ্ধে শ্রীপুর থানায় মিথ্যা জিডি ও অভিযোগ দায়ের করা হয়েছে। একই সাথে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি স্বার্থান্বেষী মহলের মাধ্যমে সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যথা— আব্দুল কাদির, মোঃ শফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, মোখলেছুর রহমান, কবির আহমেদ, মহসিন, সবুজ, হারিছ মিয়া ও ইসলাম ফকির বলেন, “সরকারি রাস্তা (গোহালট) থাকতে কেন মানুষের ব্যক্তিগত জমিতে রাস্তা নিতে হবে? আবুল হোসেন প্রভাব খাটিয়ে এই অশান্তি সৃষ্টি করছেন। আমরা মিথ্যা সংবাদ ও হয়রানির তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।”

এ বিষয়ে গোসিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান বাবু এবং প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। সরকারি জায়গা রেখে ব্যক্তিগত জমিতে জোর করে কিছু করা আইনসম্মত নয়। তারা উভয় পক্ষকে নিয়ে বসে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন বলে জানান। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং হয়রানিমূলক অভিযোগ থেকে মুক্তি পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com