1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ  ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  Tower Rush: Dit Beste Gaming Strategiespel Royale Lounge: Je Bestemming voor Hoogwaardige Online Casino Vermaak Red Baron: La Vivencia de Navegación Aérea Suprema en Slots Premium Besloten Casino Experience: Jouw Entree Tot VIP Gaming Lucky Max: Je Beste Bestemming voor Online Casino Vermaak

দাঁড়িপাল্লা মার্কা ‘স্বাধীনতাবিরোধীদের’ প্রতীক—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা এখন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে, তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের সম্পর্কে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দর পাড়া কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি, দেশ স্বাধীন করেছি। অন্য কেউ এ দেশ স্বাধীন করে দেয়নি।

এ দেশ ছেড়ে আমরা কোথাও যাব না।”
তিনি অভিযোগ করেন, “যারা এখন দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাইছে, তারা স্বাধীনতাবিরোধী ছিল এবং সে সময় লুটপাটে জড়িত ছিল।”

বক্তব্যে তিনি আরও বলেন, “আগে রাজনীতিতে দুটি পক্ষ ছিল- নৌকা ও ধানের শীষ। রাজনৈতিক বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই। নতুন একটি দল এসেছে, নতুন মার্কা এসেছে দাঁড়িপাল্লা। এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে। ধানের শীষ একটি পরিচিত মার্কা, নতুন করে দাঁড়িপাল্লা এসেছে, এই প্রতীক মানুষ চেনে না।” বিএনপি ক্ষমতায় এলে কী কী করবে, তাও তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাস করি। আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব। এই কার্ড হবে মা-বোনদের অস্ত্র। এই কার্ডের মাধ্যমে চাল-ডাল পাওয়া যাবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সার ও বীজ পাওয়া যাবে। “বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। নারীদের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়ানো হবে।” সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com