1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ  ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  Tower Rush: Dit Beste Gaming Strategiespel Royale Lounge: Je Bestemming voor Hoogwaardige Online Casino Vermaak Red Baron: La Vivencia de Navegación Aérea Suprema en Slots Premium Besloten Casino Experience: Jouw Entree Tot VIP Gaming Lucky Max: Je Beste Bestemming voor Online Casino Vermaak

“হ্যাঁ ভোটের বিরোধিতা মানে রক্তের সাথে বেইমানি”—ঠাকুরগাঁওয়ে  উপদেষ্টা এম সাখাওয়াত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে গণভোট প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মালিক জনগণ। কোনো দল যদি ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়, তবে বুঝতে হবে তারা রক্তের সাথে বেইমানি করছে।”

বুধবার (২১ জানুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং শিক্ষার্থীদের হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার মতো বর্বর

ঘটনাও ঘটেছে। তিনি বলেন, “আমরা চাই না ভবিষ্যতে ক্ষমতায় এসে কেউ আবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাক। যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারা ‘না’ ভোটের পক্ষে থাকতে পারে।”উন্নয়ন প্রসঙ্গে ড. সাখাওয়াত হোসেন বলেন, উত্তরবঙ্গে শিল্পকারখানা স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আগামী সরকারের জন্য এমন কিছু সুপারিশ করা হবে যাতে সারা দেশে উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত হয় এবং কোনো জেলা বা উপজেলা অবহেলিত না থাকে। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com