1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ  ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  Tower Rush: Dit Beste Gaming Strategiespel Royale Lounge: Je Bestemming voor Hoogwaardige Online Casino Vermaak Red Baron: La Vivencia de Navegación Aérea Suprema en Slots Premium Besloten Casino Experience: Jouw Entree Tot VIP Gaming Lucky Max: Je Beste Bestemming voor Online Casino Vermaak

রাণীশংকৈলে উপজেলা ও পৌর বিএনপির  নির্বাচনী অফিসের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

হুমায়ুন কবির রাণীশংকৈল, ,ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (রাণীশংকৈল–পীরগঞ্জ) আসনে দলীয় কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে রাণীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে উপজেলা ও পৌর নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আনোয়ার আহমদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মুজুমদার,  উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সভাপতি-সম্পাদক, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর সমাগম ঘটে।

আলোচনা সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট প্রার্থনার আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ আনিসুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com