1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা-গাজীপুর সংবাদ  একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে—প্রশ্ন মির্জা ফখরুলের-গাজীপুর সংবাদ  হিন্দুদের নিরাপত্তায় আমিই হবো প্রথম শহীদ: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায়- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  পালানোর আগে আড়াই কোটি টাকার খাবার বিল বাকী শেখ হাসিনার : পরিশোধে নারাজ অন্তবর্তী কালীন সরকার-গাজীপুর সংবাদ  ৯ বছর কারাভোগেও দল ছাড়িনি আসলাম চৌধুরী: উঠান বৈঠক ও মিছিল-গাজীপুর সংবাদ  তাহিরপুরে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সালমা নজির-গাজীপুর সংবাদ  Migliori casino online non aams per un’esperienza di gioco immersiva ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তাহিরপুরের প্রতিটি ইউনিয়নে গণজোয়ারের মিছিল-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ব্যাপক সরিষার আবাদ; হলুদে মোড়া গোটা উপজেলা, স্বপ্ন বুনছেন কৃষকেরা-গাজীপুর সংবাদ  গজারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী’র পদত্যাগ-গাজীপুর সংবাদ 

একাত্তরের জন্য ক্ষমা না চেয়ে জামায়াত ভোট চায় কীভাবে—প্রশ্ন মির্জা ফখরুলের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।।

বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধের সময় দেশের বিরোধিতা করা একটি দল এখনো তাদের ভূমিকার জন্য ক্ষমা চায়নি, অথচ ভোট চাইছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদরের আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতা যুদ্ধে যে দলটি দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা মানুষ হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে—তারা এখনো এসবের জন্য ক্ষমা চায়নি। আগে একাত্তরের কৃতকর্মের জন্য মাফ চেয়ে তারপর জনগণের কাছে ভোট চান।” তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। “এটা আমার শেষ নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন,”ভোটারদের উদ্দেশে এমন আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব রংপুরে দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। “১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ যাদের আছে, সুদসহ মওকুফ করা হবে। আমার মায়েদের জন্যও একটি সুখবর—অনেকে এনজিও থেকে ঋণ নিয়েছেন, সরকার গঠন করতে পারলে সেই সরকার নেবে,”—বলেন তিনি। এ ছাড়া সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। এসব কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পথসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com