1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান”-রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত-গাজীপুর সংবাদ  গ্রামের মাঠে নারীর জাগরণ আন্তর্জাতিক নারী দিবসে রাণীশংকৈলে বর্ণাঢ্য ‘ফুটবল ডে’,নারী ফুটবলারদের নতুন স্বপ্নের দিগন্ত-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  Profită De Bonusuri De Vineri În Fiecare Săptămână Uniunea Europeană Claim Free Spins Cazinou online Magic Jackpot Termine E Condizione Trasparenza — Repubblica Italiana Unlock Offer Casino online Scorpion Flash Játékok . Közép-Európa Online kaszinó Boaboa ইপসা’র আন্তর্জাতিক নারী দিবস পালিত,দুর্যোগ প্রস্তুতিতে নারীর সক্রিয় ভূমিকা জরুরি: মেয়র শাহাদাত-গাজীপুর সংবাদ  জামালগঞ্জ পুলিশের হাতে ৫০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‌-গাজীপুর সংবাদ  ধর্মীয় নানা আয়োজনে আজিম ভান্ডার দরবার শরীফ’র বার্ষিক ওরশ শরীফ সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  পুলিশে বিরাট রদবদল :৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি-গাজীপুর সংবাদ 

“নারীর অধিকার ও ক্ষমতায়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান”-রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ টাইম ভিউ

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও ইএসডিও’র সহযোগিতায় এ উপলক্ষে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং রাণীশংকৈল থানার এসআই তাহেরা বেগম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আকতার। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মেহবুবা আকতার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বিলকিস বেগম, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা বেগম, বিএনপি নেতা প্রভাষক মুস্তাফিজুর রহমান,

রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন এবং সাংবাদিক হজরত আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুর শিক্ষা, নারীর অধিকার ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি নারী শিক্ষার প্রসার, নারীর নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কিশোর-কিশোরী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com