1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুরে কুলিক নদীতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কুলিক নদীতে ডুবে মিতু আক্তার (২) নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার টেংরিয়া গোবিন্দপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মিতু ওই গ্রামের স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক মমিনের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল ছোট্ট মিতু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির কাছের কুলিক নদীর পাড়ে চলে যায়। অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাজাহান সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই একটি নিষ্পাপ শিশুর প্রাণহানিতে পরিবারটির আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। গ্রামের মানুষও এ ঘটনায় গভীরভাবে শোকাহত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com