1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে গভীর রাতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ ২০২৬) আনুমানিক রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের আবাদতাকিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সহোদর গ্রামের নজরুল ইসলামের ছেলেমো. রায়হান (৩৮) ও পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে রুবেল মিয়া (৫০)। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, এদিন তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com