1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতকে পুলিশের অভিযানে ২০ পিচ ইয়াবা সহ সায়েল মিয়া (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

সায়েল মিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড মন্ডলীভোগ মহল্লার একলাছ মিয়ার পুত্র। পুলিশ জানিয়েছে, আটক সায়েল মিয়ার বিরুদ্ধে ছাতক থানায় ১৩.০ ৩.২০২৬ তারিখে মামলা নং-২১,ধারা- ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তার কাছ থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেটের মুল্য ৬ হাজার টাকা।
থানার দায়েরী মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এদিকে ছাতক থানার মামলা নং-২০(২)২০২৬ এর আসামী
রহিম গাজী (৩৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামের মৃত আকবর আলী ওরফে রইব্বা মিয়ার ছেলে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক দুই আসামী-কে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com