1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ছাতকে ভূমিহীন-গৃহহীন ৬৮ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৩৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ছাতকে ভূমিহীন-গৃহহীন ৬৮ পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর। একই সাথে সারা দেশের ন্যায় ছাতককে ভূমিহীন-গৃহহীন উপজেলা হিসেবে ঘোষনা করা হয়। মঙ্গলবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ১৮ হাজার ৫৬৬ উপকারভোগী ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে ঘরসহ ভূমির দলিল হস্তান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে ছাতককে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা ঘোষনা করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দলীল হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নতুন যোগদানকারী সহকারী কমিশিনার(ভুমি) আবু নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইদুর রহমান, ছাতক থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) কমর উদ্দিন, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমুখ। পরে উপকার ভোগীদের হাতে ঘর সহ ভুমির দলিল এবং এক সপ্তাহ খাওয়ার মতো একটি ত্রানের প্যাকেট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় পিআইও কেএম মাহবুব রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন, যুব উন্নয়ন গোপাল চন্দ্র দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাস, মোহাম্মদ এমদাদ মিয়া, রমেন্দ্র নারায়ন দাস, মোহিত আহমদ, আশীষ কুমার চক্রবর্ত্তী, এসএফডিএস মোফাজ্জল হোসেন, ইউজিডিপি দেবাশীষ রায়, ভিডিপি’র মিথুন কুমার দে সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com