1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
Odkryj gry kasynowe w Malina Casino Polska: co grać, aby wygrać? Započnite igru na Malina Casino Hrvatska: vodič za nove igrače Exploring the game variety at Non GamStop Casinos UK: Slots, tables, and more উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ এগিয়ে-গাজীপুর সংবাদ  Mejores Casinos Online en México 2026: descubre los juegos más emocionantes y sus রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের অপকর্মে অনুতপ্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা মুক্তিযোদ্ধা বাবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৯৪ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা — প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে আরিফ হোসেন (৩৮) নামে মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্লাহ তপাদার। তবে ছেলের এই দুর্গতির জন্য রাজনৈতিক প্রতিপক্ষসহ প্রতিহিংসাকে দায়ী করেছেন তিনি।

শনিবার বিকেলে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চোখের পানি ছেড়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন সহিদ উল্লাহ তপাদার। সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুন পাঠান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।

লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সহিদ উল্লাহ তপাদার বলেন, ‘আমার চার ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট ছেলে ২০১৫ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় মারা যায়। এর পর থেকে আমি আমার তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে দিনাতিপাত করছি। ফরিদগঞ্জ উপজেলার সরখাল কমিউনিটি ক্লিনিকে কর্মরত আমরা মেজো ছেলে আরিফ হোসেন, এলাকার কিছু বখাটে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সংস্পর্শে এসে মাদকাসক্ত হয়ে পড়ে। আরিফকে মাদক সেবন থেকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

আমার রাজনৈতিক ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এলাকার কিছু কুচক্রীমহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমার ছেলে আরিফ হোসেনকে তাদের দলে ভিড়িয়ে মাদকাসক্ত করাসহ আমার পেছনে লেলিয়ে দেয়। এক পর্যায়ে আমি আমার মেজো ছেলেকে আমার পরিবারের সবার সঙ্গে আলাপ-আলোচনা করে আমার পরিবার থেকে পৃথক করে দিই। তাকে আমার স্থাবর-অস্থাবর সম্পদ থেকে কোনো হিস্যা না দিয়ে মৌখিকভাবে বাড়ির সবার সামনে ত্যাজ্য ঘোষণা করি। সর্বশেষ সে গত ১৯ জুলাই আবারও ফরিদগঞ্জ থানা-পুলিশের হাতে মাদকসহ আটক হওয়ার পর আমি বাধ্য হয়ে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে ত্যাজ্য করলাম।
’
তিনি আরো বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিহিংসাপরায়ণ লোকজন আমাকে এবং মুক্তিযোদ্ধা সংসদকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। সর্বশেষ পুলিশের কাছে করা একটি অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com