1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

কালুরঘাট সেতু সংস্কার আগস্টে,৩টি বিকল্প ফেরি চালু হচ্ছে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫১ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি

আগস্টেই শুরু হতে যাচ্ছে পুরনো বহুল আলোচিত কালুরঘাট সেতুর সংস্কার কাজ। সেতুটির ওপর দিয়ে ট্রেনের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়াগামী গাড়িও চলাচল করে।

কক্সবাজার রুটের ভারী ইঞ্জিনের ট্রেন চলাচলের জন্য সেতুটি মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। বর্তমানে এই সেতুতে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করে। সংস্কারের পর ৫০-৬০ কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগ বিকল্প পথ হিসেবে যানবাহন পারাপারের জন্য কালুরঘাটে কর্ণফুলী নদীতে ৩টি ফেরি চালু করেছে। এর মধ্যে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে এবং আরেকটি থাকবে অতিরিক্ত। এই ফেরি দিয়ে পারাপারের জন্য দিতে হবে যানবাহনের টোল।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন জানান, ফেরির টোল হার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কালুরঘাট সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ওইসময় ফেরি দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।
তথ্যানুযায়ী, ট্রেইলারের জন্য ৫৬৫ টাকা, কৃষিকাজে ব্যবহৃত যানবাহনের (পাওয়ার টিলার, ট্রাক্টর) জন্য ১৩৫ টাকা, ভারী ট্রাক বা কাভার্ড ভ্যানের জন্য ৪৫০ টাকা, মাঝারি ট্রাক ২২৫ টাকা, ছোট ট্রাক ১৭০ টাকা, বড় বাস ২০৫ টাকা, মিনিবাস ১১৫ টাকা, মাইক্রোবাস ও পিকআপ ৯০ টাকা, ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) ৫৫ টাকা, ব্যাটারিচালিত তিন ও চার চাকার গাড়ির জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা, রিকশা-ভ্যান- বাইসাইকেল ও ঠেলাগাড়ির জন্য ৫ টাকা করে টোল দিতে হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, প্রকৌশল বিভাগ ৪৩ কোটি টাকা ব্যয়ে এই সেতু সংস্কার করছে। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এর সঙ্গে চুক্তি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com