1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন!২৪ ঘন্টার আলটিমেটাম-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে আন্দোলনে নেমেছে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে জেলা রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব,লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, প্রাইভেট হাসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স এসোসিয়েশন, লক্ষ্মীপুর অ্যাসোসিয়েশন অব ব্লাড ডোনেশন অর্গানাইজেশনস ও সিসিএসসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে ও জহিরুল ইসলাম শিবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের রূপান্তরের সম্পাদক মো. আবদুল মালেক, সাবেক সহ-সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, এবিএম নিজাম উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, মাসুদুর রহমান খাঁন ভু্ট্টু, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী হোসেন, সাধারণ

সম্পাদক আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বেলাল উদ্দিন সাগর, লক্ষ্মীপুর জেলা প্রাইভেট হাসপিটাল ক্লিনিক অ্যান্ড ওনার্স এসোসিয়েশনের সভাপতি মেহেরুল হাসান রাজুসহ আরো অনেকে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও লক্ষ্মীপুর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com