1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

জুড়ীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হারারগজ সংরক্ষিত বনের একটি ছড়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে জুড়ী থানাধীন ০৭নং ফুলতলা ইউনিয়নের রাগনা বন বিটের হারারগজ সংরক্ষিত বনের ময়নাছড়া নামক স্থানে বন বিভাগের কর্মচারীরা ডিউটি পালনকালে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ও তদন্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জুড়ী থানার এসআই (নিঃ) উস্তার আলী ইমন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনগত কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com