1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ভোরের হাটে বিক্রি হয় শ্রম,বেঁচে থাকার লড়াই-রাণীশংকৈলে প্রতিদিন কাজের আশায় শত শত মানুষের অপেক্ষা-গাজীপুর সংবাদ  Vegas Hero: De Onverslaanbare Held van de Gokken রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন-গাজীপুর সংবাদ  শান্তিগঞ্জের আক্তাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো একজনের-গাজীপুর সংবাদ  জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহবুব আহমদকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২-গাজীপুর সংবাদ  সাংবাদিক আশিকসহ তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী  হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি  সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে ৩৩তম ঐতিহ্যবাহী ১০ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট-গাজীপুর সংবাদ  Τα καλύτερα Κορυφαία Online Casinos στην Ελλάδα

সিলেটে মাজার জিয়ারতে আসা এক নারী সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার’ আটক-২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সিলেটে চার বছর বয়সী শিশু ফহিমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ব্যাপক আলোচনার মধ্যেই আরেক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠেছে।

ওই নারী হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতে সিলেটে আসেন বলে জানা গেছে।

এমন অভিযোগে মঙ্গলবার ২জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযোগকারী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। র‍্যাব-৯ জানায়, অভিযোগকারী সাতক্ষীরা জেলার বাসিন্দা।

তিনি পেশাগতভাবে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত। তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য সিলেটে আসেন।

র‍্যাবের ভাষ্যমতে, সোমবার রাতের দিকে সিলেটের শাহপরান এলাকায় এক ব্যক্তি প্রথমে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কথা বলেন। পরে তাকে লোহারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই থাকা কয়েকজন ব্যক্তি এবং আরও কিছু সিএনজি চালক মিলে ওই নারীকে আটক করে সংঘবদ্ধভাবে ধ’র্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সকালে ওই নারী পাশের ভাড়াটিয়াদের কাছে বিষয়টি জানালে স্থানীয়রা র‍্যাবকে খবর দেন। পরে র‍্যাব-৯ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে।

অভিযানে একটি সিএনজি ও একটি ধারালো অস্ত্র (ছুরি) জব্দ করা হয় বলে জানায় র‍্যাব-৯। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি র‍্যাব।র‍্যাব-৯ এর সিপিএস কোম্পানি কমান্ডার মেজর সাদমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ভুক্তভোগীর বক্তব্যের সঙ্গে তাদের দেওয়া তথ্যও মিলেছে। পলাতক একজন সিএনজি চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।তিনি আরও জানান, ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসা শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলা দায়ের করা হবে এবং আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অতীত অপরাধের তথ্য যাচাই করা হচ্ছে। পুরো চক্রটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com