1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীর গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ: সহকর্মী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ-গাজীপুর সংবাদ

জামালপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১১৬ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল:

“শিশুর ভবিষ্যত হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যের আলোকে শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ—২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে সুইড ভবন জামালপুর এর মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশিত হয় ৷
জেলা প্রশাসন ও শিশু বিষয়ক অধিদপ্তর, জামালপুরের যৌথ আয়োজনে ৮অক্টোবর বিকালে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শিশুদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুশ্রম বন্ধের পাশাপাশি প্রতিটি শিশুকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতে হবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে তাদের আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com