1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ টাইম ভিউ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ১১টায় শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, শিবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ মানিক সহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপক দলের পরিচালনায় একটি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com