1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে ২ দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম,উপজেলা শিক্ষা অফিসার আবদুস সালামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় উপজেলার ৯টি স্কুল ও ৪ টি কলেজ অংশগ্রহণ করছেন। এসময় ৫২তম শিক্ষানবিশ ক্রিয়া প্রতিযোগিতা ও জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com