1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ 

কাপাসিয়া থানা ছাত্রলীগের বর্ধিত সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হামজা’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ৪ আসনের সংসদ সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,জেলা পরিষদের সদস্য উম্মে কুলসুম শিল্পী প্রমুখ।

আয়োজিত বর্ধিত সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা অঙ্গীকার করে বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী আগামীদিনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিগত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোস্তাক রুপী কিছু ছাত্র লীগের কর্মীরা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে দল থেকে বহিষ্কারসহ শুন্য পদগুলো পূরন করে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, খারাপ মানুষের কাছ থেকে দুরে থাকতে হবে, খারাপ মানুষ মুখোশ পরে সাধারণ মানুষের কাছে মিশে গিয়ে ভালো মানুষকে খারাপ করে তুলে, এসব মানুষের কাছ থেকে দুরে থাকার অনুরোধ করেন তিনি।

এ-সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com