1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে মোজা তৈরির কারখানায় আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) বিকেল চারটার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে একটি মোজা তৈরি কারখানায় আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিস, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসতে রওনা দিয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে কারখানা ভবনের দোতলা ও তিনতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো ইউনিট কে জানানো হয়েছে ইতিমধ্যে তারাও রওনাদিয়েছে মোট ৮ টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণ করে উদ্ধার অব্বাহত থাকবে পরবর্তীতে বিফ্রিয়ে বিস্তারিত জানানো হবে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার বিষয়ে এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com