1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ 

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

স্থানীয় সময় আজ ২৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনির ধানসিঁড়ি ফাংশন সেন্টারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টর ও সাংবাদিক নেতা আতাউর রহমান।

সংগঠনের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আকিদুল ইসলামের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাবিব হাসান টুলু। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর ফিলিস্তীনে নিহত সাংবাদিকদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয় এবং ভাষা আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলাম মোল্যা, এসএম দিদার হোসেন ও দিলারা জাহান।
এছাড়াও অনুষ্ঠানে এসোসিয়েশনের পক্ষ থেকে এস এম আব্রাহাম লিংকন ও আতাউর রহমানকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

অন্যান্য অতিথি ও সিডনির বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশিদ লাল, ড. সিরাজুল হক, ড. রফিকুল ইসলাম, নির্মল পাল, একেএম ফজলুল হক শফিক, আরিফুর রহমান খাদেম, অপু সরোয়ার, মোস্তাফিজুর রহমান মন্জু প্রমুখ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com