
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ
গাজীপুরের কাপাসিয়ায় লাল মাটির টিলা কাটার অপরাধে সাবেক মেম্বার মো: সেলিম নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৩ মার্চ ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ-বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী জানান, উপজেলার বারিষাব ইউনিয়নের বারাবো গ্রামে লালমাটির টিলা কেটে ইটভাটায় মাটি বিক্রির দায়ে সাবেক মেম্বার মো: সেলিম (৪৫) কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় ১,৭০,০০০/- টাকা জরিমানা করা হয়।
Leave a Reply