1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে মাওনা হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৪০৭ টাইম ভিউ

মোঃকামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘবে হাইওয়ে পুলিশের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছিনতাই, চাঁদাবাজী ও সড়ক দুর্ঘটনাসহ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মাওনা হাইওয়ে পুলিশ মাওনা চৌরাস্তা এলাকার শ্রমিক নেতা, পরিবহন শ্রমিক,মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (১৮জুন) বেলা ১২টায় মাওনা হাইওয়ে থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওনা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলামের সঞ্চালনায় ওসি কংকন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি -শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়রও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল্লাহ।

এসময় বক্তব্য রাখেন মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক যুগান্তর শ্রীপুর প্রতিনিধি, আব্দুল মালেক, শ্রমিক নেতা মুজিবুর রহমানসহ স্থানীয় পরিবহন শ্রমিক এবং নেতৃবৃন্দ।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন , ঈদকে সামনে রেখে মাওনা হাইওয়ে থানা পুলিশ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে মহাসড়কে যানবাহন চলাচলে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। মাওনা হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এছাড়াও মহাসড়কে ছিনতাই, ডাকাতি রোধকল্পে হাইওয়ে পুলিশের মোবাইল টিম ব্যাপকভাবে দিন, রাত তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, কোনো প্রকার হয়রানি ছাড়া যাতে ঈদ করতে যাওয়া মানুষজন নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারেন সে জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে মাওনা হাইওয়ে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com