1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

প্রবাসীদের উদ্যোগে সোলার ল্যাম্প স্থাপন ও অত্যাধুনিক যাত্রী ছাউনি উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৫৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কামড়া গ্রামের প্রবাসীদের অর্থায়নে ৮ টি সোলার ল্যাম্প ও ১ টি অত্যাধুনিক যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে।

কামড়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন গ্রামের প্রধান সড়কের পাশে সোলার ল্যাম্প স্থাপন ও যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। গ্রামে অবস্থানরত লোকজনের সমন্বয়ে গঠিত স্থানীয় বাস্তবায়ন কমিটির তত্বাবধানে এসব সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়।

২৩ জুন শুক্রবার বিকালে কামড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
কামড়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজেদুল হাসান শিমুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওয়াহাব খান খোকা, কামড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ, মাওলানা হারুন অর রশিদ মোল্লা, সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়জুল কবির সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, বিশিষ্ট সমাজ সেবক শহীদুল্লাহ দর্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মো: তাজুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন, মাওলানা লিয়াকত আলী প্রমূখ।

পরে প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মানছুরুল কবির। কামড়া প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা আমেরিকা প্রবাসী জুয়েল সরকার জানান, এ সংগঠনের প্রায় ৭০ জন প্রবাসী সদস্য রয়েছে। প্রবাসী সদস্যদের মাসিক চাঁদার ভিত্তিতে তহবিল ফান্ড গঠিত হয়। কামড়া গ্রামে প্রথম ধাপে ৩ টি ও দ্বিতীয় ধাপে ৫ টি সোলার ল্যাম্প সহ মোট ৮ টি সোলার ল্যাম্প স্থাপন করা হয়। প্রতিটি সোলার ল্যাম্প স্থাপনে খরচ হয়েছে ৪০ হাজার টাকা। যাত্রী ছাউনি তৈরিতে ব্যয় হয়েছে ৮০ হাজার টাকা। জুয়েল সরকার আরো জানান, সংগঠনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে। গত রমজান মাসে গ্রামের বিভিন্ন মসজিদে নিয়মিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ঈদের সময় অসহায় ও অস্বচ্ছলদের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এসব সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com