1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গরু ব্যবসায়ীকে হত্যা ও ১৪ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৩৬ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি শেষ বাড়ি ফেরার পথে গত ২৮ জুন একজনকে হত্যাসহ চারজনকে পিটিয়ে আহত করে ১৪ লাখ ১২ হাজার ৮০০ টাকা লুটের ঘটনায় সংঘবদ্ধ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। শনিবার রাতে নাটোরের লালপুর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যাবহৃত একটি ট্রাক জব্দসহ লুটকৃত ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নাটোরের লালপুরের কদিমচিলান এলাকার ইনদাদুল হক, নাটোরের বড়াইগ্রামের মানিকপুর পশ্চিমপাড়ার শাহ আলম, রুবেল,  আরিফ, টুনিপাড়ার মিঠুন, গোপালপুর মধ্যপাড়ার সোহাগ, সুজন, দায়িরপাড়ার রেজাউল ও চক দীঘরী গ্রামের রসুল।

রোববার দুপুরে প্রেসবিফ্রিংয়ে পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গত ২৭ জুন রাত ১১টার দিকে পাঁচজন গরু ব্যবসায়ী ঢাকার আফতাব নগর হাটে ১৫টি গরু বিক্রি শেষে নগদ টাকা নিয়ে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রাকে উঠে।  ট্রাকে উঠার পর পরই যাত্রী বেশে ট্রাকে থাকা ডাকাতদল তাদের সবাইকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা ১৪ লাখ ১২ হাজার ৮০০টাকা সহ তাদের চারটি মোবাইল লুট করে। এ সময় তাদের মারধরে শহিদুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী মারা যায়। গুরুতর আহত হয় অপর চারজন। পরে ডাকাতদল মৃতদেহ ও আহতদের সুবিধাজনক স্থানে ফেলতে না পেরে ট্রাক নিয়ে সারারাত ও সারাদিন ঘুরতে থাকে। এরই একপর্যায়ে রাত হলে সিরাজগঞ্জের হান্ডিয়াল নামক স্থানে আব্দুস সালাম নামে একজন আহতকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেয় তারা। পরবর্তীতে ট্রাকটি নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ এলাকায় থামিয়ে মৃতদেহ সহ অপর তিনজনকে ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটিসহ আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৯জনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যাবহৃত ট্রাক ও নগদ প্রায় ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com