1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁও থেকে প্রথমবারের মতো বিদেশে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৬১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তরের বৈচিত্র্যপূর্ণ এবং সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। এই জনপদে ধান,গম, ভুট্টাসহ বিভিন্ন রকম শস্য, সবজি ও ফল প্রচুর পরিমাণে উৎপাদন হয়। উৎপাদিত পণ্যের মধ্যে আলু, করলাসহ কয়েকটি পণ্য নিজ জেলা ও দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি হলেও অতীতে ফল রপ্তানি করা হয়নি। কিন্তু এবছর থেকে তিনটি প্রজাতির মানসম্মত ও সুস্বাদু (আম্রপালি, ব্যানানা ম্যাংগো এবং বারি আম-৪) ৫০০ কেজি আম ইংল্যান্ডে রপ্তানির মাধ্যমে বিদেশে আম রপ্তানি যাত্রা শুরু হয়।

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এই জেলার উৎপাদিত আম বিদেশে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন গতকাল বুধবার (৫ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন দুপুরে বিদেশে আম রপ্তানি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমান।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএই’র রফাতনিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মো.আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণ রায়, ইউরোপে আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানীর সিইও মো. কাওসার আহম্মেদ রুবেল, কোম্পানীর কর্মকর্তা রাজিয়া সুলতানা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির পরিচালক মামুন উর রশিদ, আম চাষী মো.ছোট, জিয়াউর রহমান, নুর আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি, আম উৎপাদনকারী কৃষকবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা ঠাকুরগাঁও জেলায় উৎপাদনকৃত ওই তিন প্রজাতির আম প্যাকেটজাত করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে তুলে দেন। মানসম্মত উৎপাদিত আম সংগ্রহ করে এবং রপ্তানিকারকদের সাথে যথাযথ সমন্বয়ের মাধ্যমে এ জেলা থেকে আগামীতে বিপুল পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হবে এমনটি আশা করছেন জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com