1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৫৮ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শান্তি পূর্ণভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দীপেন্দ্রনাথ সাহা সভাপতি, সঞ্জয় কুমার সাধারণ সম্পাদক ও সৌমিত্র কুমার সরকার যুগ্ম সাধারণ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই ২০২৩) দুপুরে লালপুরের বুধপাড়া কালী মন্দির চত্বরে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দীপেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় টাস্টি শ্রী তপন কুমার সেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড: প্রসাদ কুমার তালুকদার।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি খগেন্দ্রনাথ রায়, সুব্রত কুমার সরকার, নাটোর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড: প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কুমার রায়, সদস্য অধ্যক্ষ পরিমল কুমার রায়, স্বপন কুমার ভদ্র, স্বপন কুমার পাল, সঞ্জয় কুমার কর্মকার, শ্যামলাল দাস ভুটিয়া প্রমুখ।

এছাড়াও সম্মেলনে লালপুর উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি উমা চৌধুরী জলি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কমিটির সভাপতি পদে দীপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক পদে সঞ্জয় কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌমিত্র কুমার সরকারের নাম ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com