1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রাজশাহীতে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক ও বিশেষ প্রতিনিধিকে গুম করার হুমকি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩১৯ টাইম ভিউ

জাকির হোসেন,রাজশাহী।

দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার সম্পাদক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য, জে,এ টিভির চেয়ারম্যান, বাংলাদেশ সংবাদপত্র সংস্থা বিএসপি’র সাধারণ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী এবং দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিবেদক সাংবাদিক মুস্তাকিম নিবিড়কে স্বপরিবার বাসা থেকে তুলে নিয়ে যাওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আউটসোর্সিং পদ্ধতিতে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলিট কনস্ট্রাকশন’-এর স্বত্ত্বাধিকারী দিবাকর চন্দ্র রায় ওরফে দিপু। তার এমন হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর স্থানীয় সাংবাদিক বৃন্দরা। আজ ২৬জুলাই সন্ধায় দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রধান মো: নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে ও রাজশাহী জেলা প্রতিনিধি হুমায়ুন কবীরের সঞ্চালনায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় সম্পাদক ও সাংবাদিক পরিবারের উপর এমন হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদসহ সম্পাদক এমজি কিবরিয়া চৌধুরী ও সাংবাদিক মুস্তাকিম নিবিড়ের জানমালের নিরাপত্তা রাজউকের ঠিকাদার দিপু এবং দুর্নীতিবাজ কর্মকর্তার বিষয়ে তদন্তপূর্বক বিচারের আওতায় আনার জোর দাবী জানান সাংবাদিক সমাজ।

প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে সাংবাদিক ও তাদের পরিবারের ওপর হুমকি,ধামকি হামলার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হুমকি,ধামকি,মারধর বা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।’সাংবাদিক নেতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হুমকি,ধামকি ও হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।’এসময় বক্তব্য দেন, দৈনিক উপচার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: সুরুজ আলী, জাতীয় অর্থনীতি পত্রিকার ফটো সাংবাদিক সিরাজুল ইসলাম রনি, আজকালের খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি জামি রহমান,এই বাংলা স্টাফ রিপোর্টার নাঈম হোসেন,সংবাদ ২৪ঘন্টার ব্যবস্থাপনা সম্পাদক নাসিমুল গনি সুজন,একুশের কন্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি রফিকুল ইসলাম নয়ন,সংবাদ ২৪ঘন্টা চেয়ারম্যান ফাহমিদা আফরীন, দৈনিক বাংলার সময় পত্রিকার মোঃ জাকির হোসেন, দৈনিক বর্তমান পাভেল ইসলাম মিমুল, দৈনিক আজকের বসুন্ধারা জেলা প্রতিনিধি গোলাম রসুল রনক, মোঃ নুরজামাল ইসলাম গ্রামবাংলা খবর, দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার সোনিয়া খাতুন,দৈনিক উপচার হাসান মৃধা, ফটো সাংবাদিক মিশাল, সংবাদ চলমান স্টাফ রিপোর্টার মতিউর রহমান, মাহফুজর রহমান মুন,রুবেল ওজায়ের রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com