1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ডিবি পরিচয়ে প্রতারণা আটক ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩২৯ টাইম ভিউ

মোঃ ইব্রাহিম হোসেন, কাপাসিয়া, গাজীপুর।

ডিবি পুলিশ পরিচয়ে অভিযান চালিয়ে এক যুবককে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করলে অপহৃত যুবকের ডাক চিৎকারে সন্দেহ হলে স্থানীয়রা চারজনকে আটক করেন। পরিচয়ের স্বপক্ষে সঠিক প্রমাণ দিতে না পারা ওই চার ব্যক্তিকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ৮টায় গাজীপুর কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চালা বাজারে উক্ত ঘটনাটি ঘটে। পুলিশ অপহৃত যুবক সহ ওই চারজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ঢোলভাঙ্গা গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ তারেক (২৬), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার তেল টুপি গ্রামের আবু বক্করের ছেলে মোঃ নাদিম হোসেন (২৫), গাজীপুর কাপাসিয়া উপজেলার লতাপাতা গ্রামের হারুনুর রশিদের ছেলে হাবিবুর রহমান (২৮), উপজেলার দস্যু নারায়নপুর গ্রামের সাজিদুল ইসলামের ছেলে রবিউল (৩০) এবং ঘাগুটিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে মোঃ কবির (২৩)।

চালা বাজার ও আশপাশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে চারজন ব্যক্তি বাজারে প্রবেশ করেন। তারা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটি টং দোকানে বসে থাকা অবস্থায় কবির নামের এক যুবককে হঠাৎ ঝাপটে ধরে ফেলে। এরপর তাকে টেনে হেঁচড়ে একটি মোটরসাইকেলে তোলার চেষ্টা করেন ওই চারজন। এক পর্যায়ে মোটরসাইকেলে তুলে বাজার থেকে বের হচ্ছিলেন তারা। এ সময় কবির চিৎকার দিয়ে তাকে রক্ষা করার জন্য সড়কের আশপাশের লোকজনকে অনুরোধ করতে থাকেন। তার চিৎকারে বাজারের লোকজন জড়ো হয়ে ওই চারজনকে থামান। পরিচয় জানতে চাওয়া হলে তাদের মধ্যে একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, দুজন র‌্যাব সদস্য ও অপরজন ডিবি পুলিশ সদস্য বলে পরিচয় দেন। তবে পরিচয় দিলেও প্রমাণ হিসেবে কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি তারা। সন্দেহ হলে ওই চারজনকে আটক করে পুলিশে তুলে দেন স্থানীয় জনতা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, ওই ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com