1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুখ্যাত মাদকসম্রাট শাহজাহান (৪৭)কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ৫ আগস্ট দিবাগত গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে রাণীশংকৈল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শাহজাহান

উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তির তমিজউদদীনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ী শাহজাহানকে হাতে নাতে ধরার জন্য পুলিশ ওঁত পেতে থাকে। এ সময় শাহজাহান এক মাদকক্রেতার কাছে ফেন্সিডিল বিক্রি করতে যাচ্ছিল। এই সুযোগে পুলিশ টিম শাহাজাহানকে ঘেরাও করে ধরে ফেলে। এসময় শাহাজাহান পালানোর জন্য চেষ্টা করে এবং এএসআই গৌতমকে জড়িয়ে
মাটিতে ফেলে ধস্তাধস্তি করে। একপর্যায়ে সে উঠে দৌড়ে দিলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলে। পুলিশ তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ক্রেতা পালিয়ে যায়। পরে ওই পুলিশ টিম মাদকসহ শাহজাহানকে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল আরো জানান, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় মামলা দাযের করা হয়েছে। রবিবার (৬ আগস্ট)বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com