1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

বড়লেখায় রাতের আধারে হাসপাতালের রোগীদের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী চুরি; আটক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩২১ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল,স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে অন্যত্র পাচারের সময় একজনকে আটক করেছে স্থানীয়রা। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় বড়লেখা পৌরশহর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই ব্যক্তির নাম সুশান্ত। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই বলে জানা গেছে।
শনিবার রাতে ঘটনাটি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। এসময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদসহ আরও কয়েকজন সরেজমিনে উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রায়ই সংশ্লিষ্টদের চোখ ফাঁকি দিয়ে বাবুর্চি পরিমল মালাকার হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী চুরি করেন।

এদিকে এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চি পরিমল মালাকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাকের আহমদ মুঠোফোনে বলেন, শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাতটায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি পরিমল মালাকারের বোন জামাই সুশান্ত হাসপাতালের রোগীদের খাবারের জন্য বরাদ্দকৃত চাল, ডাল, তেল পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বস্তায় ভরে বড়লেখা পৌরশহরে নিয়ে আসেন। এসময় তিনি বস্তাগুলো গাড়িতে তুলছিলেন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদসহ আমরা কয়েকজন সেখানে গিয়ে সুশান্তকে আটক করি। পরে তার কাছ থেকে কয়েকটি বস্তা জব্দ করা হয়। বস্তাগুলোতে হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। পরে সুশান্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, খাদ্যসামগ্রীগুলো তিনি তার বাড়িতে পাঠানোর জন্য হাসপাতাল থেকে এনেছেন। পরে জব্দকৃত খাদ্য সামগ্রীসহ তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর সংশ্লিষ্ট সবার সামনে বাবুর্চি পরিমল খাদ্যসামগ্রীগুলো চুরি করেছেন বলে স্বীকার করেছেন।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় অভিযুক্ত বাবুর্চির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com