1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ 

বড়লেখায় নালীখাই পুঞ্জির পান ও সুপারি গাছ কেটে দিল দুর্বৃত্তরা, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৬১ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের বড়লেখার ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমের ৩ হাজার পান গাছ ও ২০০ সুপারি গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষী সান্ডাই পপলেট রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটলেখা নালীখাই পুঞ্জির বাসিন্দা সান্ডাই পপলেট পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার (১৯ আগস্ট) রাত ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে যে কোনো এক সময় তার পানজুমের ৩ হাজার পান গাছ, ২শ’ সুপারী গাছ ও ৩০টি ফলন্ত কলাগাছ অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ফেলে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, কে বা কারা ছোটলেখা নালীখাই খাসিয়া পুঞ্জির একটি জুমে এসে এ রকম কর্মকান্ড করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জ্ঞাপন করছি।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান রোববার সন্ধ্যায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com