1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
Press Release প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ছাড়া আমার দ্বিতীয় কোনো ঠিকানা নেই      -ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ  দেশে সাংবিধানিক আইনি অঙ্গীকারের বিপরীতে ভয়াবহ বাস্তবতা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ওয়ার্কার্স পার্টি নেতা তৈমুর হোসেনের ইন্তেকাল-গাজীপুর সংবাদ  চট্টগ্রাম প্রেস ক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির নতুন কমিটি, সভাপতি-সম্পাদক কচি-মুরাদ-গাজীপুর সংবাদ  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত-গাজীপুর সংবাদ  গজারিয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান’র সাথে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ-গাজীপুর সংবাদ  মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেপ্তার-গাকীপুর সংবাদ  ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত-গাজীপুর সংবাদ 

গলাচিপায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন। পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পটুয়াখালী জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোখলেছুর রহমান, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মু. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা প্রতিরোধে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি পুলিশ প্রশাসন এবং সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার নির্দেশনা দেন। এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে সকল ধরণের সহিংসতা বর্জনের আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com