1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া ৮ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের মাদক কারবারি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে বেধরক পারপিট,মামলা দায়ের, তিন সদস্যের তদন্ত কমিটি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পানিতে ডুবে নিহতের পরিবার পেল আর্থিক সহায়তা-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত-গাজীপুর সংবাদ  “সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মজিদিয়া ফুলতলী দারুল কিরাত মডেল মাদরাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিসরুম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  জামালপুরে সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বাতিল ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম, চবি’র নেতৃত্বে সায়েদ কবির-আরফাতু ইসলাম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৩ টাইম ভিউ

হিরু আলম, পেকুয়া:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম’ এর নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোহাম্মদ সায়েদ কবির এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম।

গত বৃহস্পতিবার (০৭ শে সেপ্টেম্বর) আগামী ০১ বছরের জন্য চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র একাদশ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।

কমিটি সূত্রে জানা যায়, সভাপতি হিসেবে চারুকলা ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সায়েদ কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাতুল ইসলামকে মনোনীত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক: ০১- মোহাম্মদ শহিদুল ইসলাম ফয়সাল (২০১৮-১৯), সাংগঠনিক সম্পাদক ০২- সুফাইদা জান্নাত খুকি (২০১৮-১৯), সাংগঠনিক সম্পাদক ০৩- আসিফ রায়হান (২০১৯-২০)।
দপ্তর সম্পাদক: ০১- গোলাম মোস্তফা (২০১৯-২০), দপ্তর সম্পাদক ০২- সাখাওয়াত হোসেন সাইমুন৷ (২০১৯-২০)।
অর্থ সম্পাদক: আল নাহিয়ান ইশাত (২০১৯-২০), ছাত্রী বিষয়ক সম্পাদক: সোলতানা কবির সাথী (২০১৯-২০)।

কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ সায়েদ কবির বলেন, কৃতজ্ঞতা তাদের প্রতি যারা আমাকে এই সংগঠনের দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। আমি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের যেকোনো সহযোগিতায় সর্বদা নিয়োজিত থাকবো। আমাদের এই সংগঠনটিকে বহুদূর নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা কামনা করি।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাতুল ইসলাম বলেন, কৃতজ্ঞতা ফোরামের সংশ্লিষ্ট সকলের প্রতি। আমরা ফোরামের পূর্বের নির্ধারিত প্রোগ্রামগুলো ছাড়াও সময়োপযোগী নতুন নতুন উদ্যোগ নিব এবং বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা থাকবে।সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম অনেকদূর এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছি।

উল্লেখ্য, “চকরিয়া-পেকুয়া ছাত্রফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” ২০০৪ সালে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে এই ফোরাম ১৯ বছর পূর্ণ হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষামূলক এবং সামাজিক কাজ করে আসছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটি বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, চড়ুইভাতি, নবীন বরণসহ বিভিন্ন প্রোগ্রাম করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com