1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

গজারিয়া শিক্ষার্থীদের মনে প্রাণে জাতির পিতার জীবন আদর্শ- আদর্শ ধারণ করতে হবে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই জাতির পিতার জীবন ও আদর্শ মনে প্রাণে ধারণ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, সুনাগরিক ও ভালো মনের মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার, সোনার মানুষ হতে হবে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশের উন্নয়ন ও মানুষের সেবা করতে হবে।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা ১৯৭৩ সালে ৩৭ হাজার ৬৭২ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে বই বিতরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার প্রসারে গুরুত্ব আরোপ করে নানা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এবং ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকুরি সরকারি করেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি আয়োজিত গজারিয়া উপজেলার এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষাবিদ হাফিজ আহমদ, গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী এবং উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন। বক্তৃতা করেন লেখক আবু সুফিয়ান ও প্রকৌশলী জাকির হোসেন।

অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, পরিবারই সন্তানদের নৈতিকতা শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। আপনার সন্তান যেন অসৎসঙ্গ, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসী ও সমাজবিরোধী কোন কাজে না জড়ায়। সন্তানেরা যেন স্মার্ট ও ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করে সে সব বিষয়ে খেয়াল রাখতে হবে। এজন্য সন্তানে কোথায়, কাদের সাথে কখন যায় সে বিষয়ে নিজের কর্মব্যস্ত জীবনেও তা খেয়াল করতে হবে।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার সাতশত এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com