1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
🔴 ভান্ডারিয়ায় তরুণের রহস্যজনক মৃত্যু: হ,ত্যা নাকি আ,ত্ম,হ,ত্যা- রহস্য ঘনীভূত-গাজীপুর সংবাদ  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণীর পরিচালনায় মোহাম্মদ সায়েম এর অর্থায়নে মুরগ বিতরণ-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২-গাজীপুর সংবাদ  Sollte Ass Trotz Nutzung Adobe Prahlen Instrumentalist Vegasino casino – CH Collect Bonus Neobmedzený Bonus Bez Vkladu V Kasíne • Slovensko Cocoa casino Αποδεδειγμένες Κόλπα Σχετικά Με Απομακρυσμένα Τζάκποτ Online καζίνο Ripper — κράτος μέλος της Ευρωπαϊκής Ένωσης Claim Free Spins Period Boundaries _ European region Online casino 247 Bet র‍্যাব হত্যা সন্ত্রাসী আস্তানা নির্মূলে জঙ্গলসলিমপুর ছিন্নমূলে প্রশাসনের যৌথ অভিযান-গাজীপুর সংবাদ 

গলাচিপায় ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ফরিদা বেগমের তিলে তিলে গড়া স্বপ্নের বসতঘর আগুনে পুড়ে ছাই। এতে নিঃস্ব হয়ে গেছে ফরিদা বেগমের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের ১নং ওয়ার্ড আদম পোল সংলগ্ন মন্নান হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের বাড়িতে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফরিদা বেগমের ঘরে আগুন লাগে। আর এতে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরটি। এ বিষয়ে ফরিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমার। কিন্তু আগুন আমার সবকিছু শেষ করে দিলো। রাতে হঠাৎ দেখি আগুণ আর তীব্র গরমে ঘরে থেকে বাহিরে বের হয়ে আসি। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে।

আমার কিছুই বাকি নাই। কোন কিছু রক্ষা করতে পারি নাই। আমি পথে বসে গেলাম। থাকার মত আর কোন জায়গা আমার রইল না। এ বিষয়ে ফরিদা বেগমের বাবা মন্নান হাওলাদার বলেন, আমার মেয়ের শেষ সম্বল ছিল ঘরটি। কয়েকমাস আগে উঠিয়েছিল ঘরটি। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটা আবার নতুন করে তার সংসার গোছাতে পারবে। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারমান মো. নাসির উদ্দিন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ফরিদা বেগমের পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com