1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

গজারিয়ায় ১হাজার ইয়াবাসহ আটক ১,পলাতক ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৬ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১হাজার পিস ইয়াবাসহ একজনকে  আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ,এ সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গিয়েছে বলে জানা যায়।

গজারিয়ায় উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বাউশিয়া ইউনিয়ন এর চর বাউশিয়া অংশে ঢাকা মুখী লেনে সন্দেহ ভাজন প্রাইভেট কারে তল্লাসী চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ ও এ সময় প্রাইভেট কারের চালক
আল আমিন(৩২)পিতা শহিদুল্লাহ গ্রাম: চর বাউশিয়া মধ্যম কান্দী(গুচ্ছগ্রাম)উপজেলা গজারিয়া জেলা: মুন্সীগঞ্জকে আটক করা হয় এ সময় এক’ই এলাকার মোয়াজ্জেম এর ছেলে মুন্না(৩৪) ও স্বপন প্রকাশ(৩৫) পিতা:অজ্ঞাত নামে দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো:বাবুল হোসেন জানান,সন্দেহ হওয়ায় প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে, না থামিয়ে পালানোর চেষ্টা করলে আমরা আটক করতে সক্ষম হই,এ সময় দুজন গাড়ী থেকে লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়,আটক ড্রাইভার আল আমিন  জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া দুই মাদক ব্যবসায়ী নাম পরিচয় নিশ্চিত করেছেন।

তিনটা ছোট ছোট শিশু সন্তান নিয়ে হাজির প্রাইভেট কারের চালক আল আমিন এর স্ত্রী স্বপ্না আক্তার কান্না জড়িত কন্ঠে জানান,আমরা গরিব মানুষ,সরকারের দেওয়া ঘরে বসবাস করি,রাতে হাসপাতালে যাওয়ার কথা বলে আমার স্বামীকে ডেকে নিয়ে আসে।

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো:শাহ আলম আকন্দ বলেন,চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আমাদের এই কার্যক্রম,এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com