1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ  বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ 

ঢাকা কলেজের বন্ধুদের পুনর্মিলনী নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

জেলা প্রতিনিধি

কক্সবাজারে ঢাকা কলেজের ১৯৯২ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে প্রকাশিত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-কক্সবাজারের কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা। তাঁর দাবি, অনুষ্ঠানটির যাবতীয় ব্যয় বন্ধুরা সম্মিলিতভাবে বহন করেছেন। সরকারি অর্থ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তিনি নাকচ করেছেন।
কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা বলেন, গত ১৬ অক্টোবর ঢাকা কলেজের ১৯৯২ ব্যাচের সহপাঠীদের নিয়ে কক্সবাজারে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাচের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য সম্মানিত ব্যক্তি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। তিনি নিজেও সপরিবারে আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানের ব্যয় ও আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনুষ্ঠানের আয়োজন এবং ব্যয় অন্যান্য সময়ের মতো বন্ধুরা সম্মিলিতভাবেই বহন করে থাকি। এটি আমাদের বন্ধুদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির একটি আয়োজন। আনন্দ ভ্রমণের অংশ হিসেবে চাঁদের গাড়িও ব্যবহার করা হয়েছে।’
সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগের বিষয়ে কমিশনার বলেন, ‘ঢাকা কলেজের অধ্যক্ষ স্যারের জন্য আমার গাড়িটি ব্যবহার করা হয়েছে। এটি কমিশনার হিসেবে আমার প্রাধিকারভুক্ত গাড়ি। এ ছাড়া ব্যবহৃত গাড়িগুলো ভাড়ায় চালিত এবং বন্ধের দিনে চুক্তির বাইরে থাকে। অনুষ্ঠানটিও ছিল সরকারি ছুটির দিন।’
তিনি আরও বলেন, ‘ঢাকা কলেজের সব বন্ধুরা এসেছেন। এখানে তাঁদের পরিবারসহ অসংখ্য সম্মানিত মানুষ রয়েছেন। ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস স্যারও তাঁর পরিবারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এত সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত একটি সামাজিক অনুষ্ঠানকে নিয়ে নোংরা শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক। একটি কুচক্রী মহল আমার মানসম্মান ক্ষুণ্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
পুনর্মিলনীতে ঢাকা থেকে কয়েকজন নারী মডেল আনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানটি ছিল বন্ধুদের মিলনমেলা ও আনন্দ আয়োজন। এ ধরনের আয়োজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে তিনি মনে করেন।
কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি কোনো অভিযোগ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, একপক্ষের অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না।
তিনি বলেন, দীর্ঘদিনের সহপাঠীদের নিয়ে এমন আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পুরোনো স্মৃতি রোমন্থন, বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পরিবারগুলোর মধ্যে সৌহার্দ্য বিনিময়। একটি সুন্দর সামাজিক আয়োজনকে বিতর্কিত করার অপচেষ্টা অনভিপ্রেত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com