1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ 

বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর আগামী দিনের দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলামকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি একই কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করার পর এবার তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মাহমুদুল ইসলাম বলেন, “বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের এমন সৌজন্যপূর্ণ উদ্যোগে আমি আনন্দিত ও অভিভূত। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। সংগঠনের সকল সদস্যের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।”

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ফেরদৌস মোল্লাহ্ ও সাধারণ সম্পাদক মোঃ কাজী আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বিএম কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি তাঁরা অধ্যক্ষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com