1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন-গাজীপুর সংবাদ  গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ 

সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে মানবজাতি ও পৃথিবীর প্রান হচ্ছে গাছ।এস এম শাহজাদা (এমপি)-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ টাইম ভিউ

মিঠুন পাল, (পটুয়াখালী):

টেকসই বন ও জীবিকা (এসইউএফএএল) প্রকল্পের অর্থায়নে ২০২২ -২৩ অর্থবছরের ১২ হাজার ১শত ৪৩ টি ফলজ,বনজ,ভেজষ গাছের চারা রোপনের লক্ষ্যে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও গলাচিপা রেঞ্জ অফিসের আয়োজনে গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, আ’লীগের সহ-

সভাপতি হাজী মুজিবুর রহমান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন শানু ঢালী ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। এছাড়াও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উল্লেখ্য যে, সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ইতিমধ্যে অর্ধলক্ষ গাছের চারা রোপন সহ উপজেলা কমপ্লেক্সে নানাবিদ বৃক্ষ চারা রোপন ,পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে উদ্যোগ গ্রহণ করছেন। তারই ধারাবাহিকতায় গলাচিপা বন বিভাগও এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com