1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় ইউএনওর অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  পটুয়াখালীর দক্ষিণ সবুজ বাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেড ঘর ভস্মীভূত, নিঃস্ব ৪টি পরিবার!-গাজীপুর সংবাদ  খুলশীর ওসি সিটিএসবিতে বদলি:মেয়র’র অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা-গাজীপুর সংবাদ  Migliori Siti Slot Online AAMS per il 2026: un confronto tra i casinò più WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে-গাজীপুর সংবাদ  শরীফপুরে চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Best Online Poker Sites Australia: ensuring fast payouts and secure transactions

শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি ১৭ বছর পর গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৫৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়ায় ১৭ বছর পর ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। শুক্রবার (৬ অক্টোবর) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দণ্ডপ্রাপ্ত আসামি আ. কুদ্দুস বাগাতিপাড়া উপজেলার খাটখৈইর গ্রামের সাহেব আলীর ছেলে।
র‌্যাব-৫ নাটোর জানান, ২০০৬ সালের ২০ জুন দুপুরে বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের ৮ বছর বয়সের এক শিশুকে বাদাম খাওয়ানোর কথা বলে অভিযুক্ত আ. কুদ্দুস আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পরে শিশুকে হত্যা করে ক্ষেতে রেখে পালিয়ে যান। পরে ভূক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানান, পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি আ. কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। সেই থেকে আসামি আ. কুদ্দুস আত্মগোপনে চলে যান। নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে ঢাকার গাজীপুর এলাকা এক অভিযান পরিচালনা করা হয়। পরে বৃহস্পতিবার সন্ধায় শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারের পরে দণ্ডপ্রাপ্ত আসামি কুদ্দুসকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com