1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

গজারিয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লরি উল্টে হেলপার নিহত, মহাসড়কে যানযট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর এলাকায় লরি উল্টে হেলপার নিহত হয়েছেন মহাসড়‌কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মোঃ মানিক মিয়া(২৭) চট্টগ্রামের খাগড়াছড়ি উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কে যান চলাচল বন্ধ হয়ে পরে। এতে গজারিয়া অংশের উভয় পাশে আটকা পড়েছে অর্ধশতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের মাঝামাঝি অংশে আড়াআড়িভাবে পড়ে আছে লরিটি। এটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে ক্রেন এসে কাজ করছে। ফলে পুরো সড়ক বন্ধ রয়েছে। সড়কের পাশ দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ। হাইওয়ে পুলিশের কিছু সদস্যদের দেখা যায় যানবাহন নিয়ন্ত্রণের কাজ করতে। আটকাপড়া অনেক যাত্রী হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে বিকল্প যানবাহনে চলাচল করছেন।

কুমিল্লা থেকে বিআরটিসি বাসে পরিবারসহ ঢাকা যাচ্ছিলেন পারবিন আক্তার। দীর্ঘ সময় সড়কের দুর্ঘটনাকবলিত স্থানে আটকে থাকার পর হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে বিকল্প গাড়িতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। তিনি জানান, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ছিল শিশুরা। তাই হেঁটে দুর্ঘটনাকবলিত জায়গাটুকু পার হয়ে অন্য গাড়িতে ঢাকা যাচ্ছেন তারা।

নোয়াখালী থেকে সারবোঝাই ট্রাক নিয়ে সখিপুর যাচ্ছিলেন মোয়াজ্জেম। ভবেরচর এসে আটকা পড়েন তিনি। সড়কজুড়ে যানবাহন আটকা থাকায় ট্রাক ঘুরিয়ে বিকল্প সড়কে যাওয়ারও সুযোগ নেই তার। আড়াই ঘণ্টার ওপর আটকা থাকা মোয়াজ্জেম বলেন, ‘সার ডেলিভারি দিয়ে বিকেলের আগে নোয়াখালী ফিরতে হবে। মালিক বারবার ফোন দিচ্ছে। কখন সড়ক চালু হবে, কখন যেতে পারব নিশ্চিত করে বলতে পারছি না। ট্রাকটি উদ্ধারে কারও কোনো মাথাব্যথা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় ঢাকামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে হেলপার কে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লরির চালক পলাত রয়েছ। ‘দুর্ঘটনার পর ঢাকামুখী যানবাহন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ক্রেন নিয়ে আসা হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হবে’, বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com