1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
তুরাগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন, নাশকতায় অর্থ জোগানের অভিযোগ!-গাজীপুর সংবাদ  গজারিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন, পুড়ল বসতঘর; নিঃস্ব পরিবার-গাজীপুর সংবাদ  নির্বাচনী মাঠে আলোচনায় সাবেক ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেম্বার পদপ্রার্থী আফিয়া বেগম-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, আটক-২, আওয়ালীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, যান চলাচল স্বাভাবিক।-গাজীপুর সংবাদ  ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে জামালপুরে জাকের পার্টির বিক্ষোভ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩৮৮ টাইম ভিউ

জামালপুর প্রতিনিধি:

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা জাকের পার্টির আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর শহরের বগাবাইদ মসজিদ-এ-খাজাবাবা ফরিদপুরী(র:) কমপ্লেক্স থেকে শুক্রবার বাদ জুমআ এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মির্জা আজম চত্বরে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। প্রতিবাদ কর্মসূচীতে জেলা জাকের পার্টির সভাপতি মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার মাহমুদ, তথ্য বিষয়ক সম্পাদক সাংবাদিক সৈয়দ মুনিরুল হক নোবেল, জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী প্রমুখ।

ফিলিস্তিনের গাজায় অব্যাহত আগ্রাসন ও নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগানে মুখরিত মিছিল ও সমাবেশে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে। এ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পরে ফিলিস্তিনীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com