1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে রাত পোহালেই বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নির্বাচন-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৩০ অক্টোবর) সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই স্লোগানে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখান হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বেলা ১২টায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন। সভার প্রধান অতিথি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদেরকে সরকারের উন্নয়মূলক কর্মকান্ডগুলো সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য পরামর্শমূলক দিক নির্দেশনা দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ রেজাউর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মামুনুর রহমান,সমাজসেবা অফিসার রুহুল আমিন, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ,পিআইও কোহিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com