1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

বন্যপ্রাণী তক্ষক সহ ২ জনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৭৪ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রজাতির বন্যপ্রাণী একটি তক্ষক উদ্ধারসহ ২ জনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ৯.৩০ টায় গাজীপুরের কাপাসিয়ায় ফকির মজনুশাহ সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সূত্রে জানা যায়, বিরল প্রজাতির একটি তক্ষকসহ ২’জন বন্যপ্রাণী পাচারকারী পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আবুবকর মিয়া’র তত্ত্বাবধানে এসআই মিঠুন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফকির মজনু শাহ সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ১./ মো. মোহাম্মদ মাইনউদ্দিন (২৮) পিতা মো.কাদের সাং রসিদ নগর, থানা দিঘি নগর, জেলা খাগড়াছড়ি ২. একই থানার মাটিরাঙ্গা গ্রামের আলম মিয়া-র মেয়ে আশামনি (৩৫) কে একটি তক্ষকসহ আটক করেন। আটককৃত তক্ষকটির দৈর্ঘ্য ১৫ ইঞ্চি ওজন প্রায় ১৮০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আবুবকর মিয়া গণমাধ্যম দৈনিক জবাবদিহি কে জানান,এ-ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তাদের কাছে হস্তান্তরের মাধ্যমে তক্ষক প্রাণীটি অভয়ারণ্যে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com