1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

মাফ চাইও, না হলে কিন্তু অসুবিধায় পড়বা প্রতিবাদ সভায় ,,, কাদের সিদ্দিকী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

কর্মীসভার অনুষ্ঠানে হামলা ও চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সভা করেছে কৃষক শ্রমিক জনতা লীগ। সভায় হামলাকারীদের উদ্দেশ্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, ‘আমার ছেলেদের কর্মীসভায় চেয়ার-টেবিল ভাঙার কাজটা খুবই অন্যায় হয়েছে, ঠিক হয় নাই। এ জন্য বলছি -মাফ চাইও, না হলে কিন্তু খবর আছে, অসুবিধায় পড়বা?

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড়ে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। গতকাল সোমবার একই স্থানে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভায়, আওয়ামী লীগ পরিচয়ধারী স্হানিয় এমপির একদল লোকজন গিয়ে সভাস্থলের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক মো. আব্দুল হামিদ বলেন, ‘গতকাল সোমবার বিকেলে কর্মীসভার প্রস্তুতি চলাকালে আওয়ামী লীগ পরিচয়দানকারী কয়েকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে বলে-এখানে শুধু তাদের মিটিং হবে। আর কারও মিটিং হবে না। সে সময় তারা আমাদের চেয়ার-টেবিল ভাঙচুর করে।

এ দিকে আজ মঙ্গলবার প্রতিবাদ সভায় কাদের সিদ্দিকী বলেন, এক মাঘে কিন্তু শীত যায় না। বারবার মাঘ ফিরে আসে। দেশ কী অবস্থায় আছে, কেমন চলছে, এইটা আমার বোইনেরে জিজ্ঞেস করেন গিয়ে। এখানে গুন্ডামি করতে আইসেন না।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে কাদের সিদ্দিকী বলেন, তারা সারের দাম কমানোর কথা দিয়েছিল, কমায়নি। পাটের দাম দেওয়ার কথা ছিল দেয় নাই। সে জন্য আমি আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ, গামছার দল বানাইছি। আজ দেশে পানি নাই, নৌকা চলে না। বাদামের নৌকাও না, বৈঠার নৌকাও না, লগির নৌকাও না, দুই চারটা যা আছে সেগুলো ইঞ্জিনের। সেগুলাকে নৌকা বলে না, ট্রলার বলে। ট্রলার আর ডলারে দেশ খেয়ে ফেলেছে। নৌকার নেতা যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা না হতেন, তাহলে নৌকা আমি পাড়া দিয়া ডুবিয়ে দিতাম।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন আপনারা, আমি ভাইসা আসি নাই। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে, পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছি, আমি সেই মানুষ। বঙ্গবন্ধুকে খুন করার পর একটা নেতাও ছিল না প্রতিবাদ করার। প্রতিবাদ করতে বেড়িয়ে ১৬ বছর দেশে ফিরি নাই। সেই ফল হিসেবে আপনার নৌকা মার্কা সরকারে।

বিএনপির উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনারা আন্দোলন করছেন করেন, কে না করছে? কিন্তু গাড়িঘোড়া পুড়াইয়েন না। আপনারা ২৮ তারিখের পর যে ক্ষতিগ্রস্ত হইছেন, আট বছরেও এই ক্ষতি পোষাতে পারবেন না।

তিনি আরও বলেন, ‘আপনারা আমেরিকার সাপোর্ট নিয়ে সরকারে যাবেন, আমরা আমেরিকার সাপোর্ট কেন নিতে যাব। ওঁরা তো মুসলিম হত্যাকারী! কী ভাবে আমেরিকা ওঁদের পক্ষ নিলে বাংলাদেশের জনগণ বিএনপি, ধানের শিষে ভোট দিবে? আমি তো মনে করি না! আমেরিকার অত্যাচারের বিরুদ্ধে বিএনপি একটা কথাও বলে না, এ জন্যই বিএনপিকে কেউ ভোট দিবে না।

দেশের প্রধান তিন দলকে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে চিঠি দেওয়ার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি জো বাইডেনকেও বলি আপনি আমেরিকার প্রেসিডেন্ট, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট না। আপনার রাষ্ট্রদূতকে এত দৌড়াদৌড়ি করতে দিচ্ছেন কেন? আপনারা বলছেন, আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আছেন। তাহলে তিন দলকে দাওয়াত দিলেন কেন?

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘দুষ্ট লোকেরা, ঘুষখোরেরা, দুর্নীতিবাজেরা দেশটাকে যে নোংরা করেছে, তা গামছা দিয়ে ঘষে-ঘষে পরিষ্কার করতে চাই। একজন শ্রমিক যেমন সারা দিন পরিশ্রম করে গোসলের পর গামছা দিয়ে শরীরটা পরিষ্কার করে, তেমনভাবে এই দেশটাকে গামছা দিয়ে ঘষে পরিষ্কার করতে চাই আমি।

শ্রীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম দেলোয়ারসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com