1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাক্ষরতার আলোয় এগিয়ে যাবে তাহিরপুর, গড়বে সমৃদ্ধ ভবিষ্যৎ-গাজীপুর সংবাদ  ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন-গাজীপুর সংবাদ  বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে ৩ যুবক নিখোঁজ *ভারতের কাশ্মীরে আছেন বলে পরিবার সুত্রের দাবি*-গাজীপুর সংবাদ  গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক-গাজীপুর সংবাদ  Unlock exclusive rewards at the best PayID casinos Australia: your guide to top bonuses BetWest Casino Canada login guide: secure access to play your favorite games Meilleurs casinos en ligne Suisse : l’expérience mobile pour parier en toute sérénité রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে মেসার্স শরিফ টাইলস এন্ড সেনেটারীর (৩য়) শাখার নতুন শো-রুম’র উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ

দাউদকান্দিতে ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি বিক্রি হলো ১১০টাকায়!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৯ টাইম ভিউ

শাহাবুদ্দিন আহমেদ,দাউদকান্দিঃ

দপুর তখন আড়াইটা। পৌরবাজার এলাকার ভাই-ভাই বাণিজ্যালয়ে ক্রেতাদের উপচে পড়া ভীর।

ভীরে ঠেলে সামনে গিয়ে দেখি ক্রেতারা পেঁয়াজ কিনছে কেজি প্রতি  ১১০টাকা দরে।

কেজি প্রতি ১১০টাকায় পেঁয়াজ কিনে বেজায় খুশি ক্রেতারাও। কারণ বর্তমানে পেঁয়াজের আকাশচুম্বী দামে ক্রয়সাধ্য নাগালের বাইরে চলে গেছে!

দোকানদার আকস্মিক এমন কমদামে বিক্রির কারণ অনুসন্ধানে জানা যায়, উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দিম বাজার মনিটরিংয়ে মাঠে নামে।

এই খবরে কিছু অসাধু ব্যবসায়ী কমদামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।

তবে ভাই ভাই বানিজ্যালায়ের সত্ত্বাধিকারী বিপ্লব পোদ্দার জানান, ” আমাদের দোকানে আগের দরে মানে কম দামে কেনা কিছু পেঁয়াজ মজুদ ছিলো সেগুলো আমরা কেজি দরে ১০টাকা লাভে ১১০টাকা কেজি বিক্রি করেছি।”

তবে বিভিন্ন দোকানে এখনও ১৯০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে বাজার ঘুরে দেখা গেছে। দোকানদারদের পাইকারি বাজার বা আড়ত থেকে ১৮০টাকা ধরে কেনা হয়েছে বলে জানান দোকানদাররা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান জানান,” পৌরসভার পৌরবাজারে আজ মঙ্গলবার  (১২ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে মূল্যতালিকা  সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

এসময় সঙ্গে ছিলেন— পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আসাদুজ্জামান ও মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  গোবিন্দ দাশ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com