1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখার বর্ণিতে ১১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে অগ্রগতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হবিগঞ্জ সরকারি মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের অমি আক্তার-গাজীপুর সংবাদ  ছাতকে ৩ কোটি টাকা ব্যয়ে জোড়াপানি-মৌলা সেতু নির্মাণের প্রাথমিক কাজ শুরু; সয়েল টেস্ট সম্পন্ন-গাজীপুর সংবাদ  গজারিয়া নিজ গ্রামে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূরুল আমিন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে মশাল মিছিল-গাজীপুর সংবাদ  কৃষক লীগ নেতা আনিসুর রহমান নয়ন গ্রেফতার-গাজীপুর সংবাদ  পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার।-গাজীপুর সংবাদ  অসুস্থ আব্দুল আউয়ালকে দেখতে তাঁর বাড়িতে যান এমপি মিলন-গাজীপুর সংবাদ  বড়লেখায় ৪০টি প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রায়পুরে ৯নং দঃ চরআবাবিল ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, রাতে ছাত্রলীগ নেতাদের বাড়িঘর ভাংচুরের অভিযোগ।-গাজীপুর সংবাদ 

গাজীপুর-৩: নৌকার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ টাইম ভিউ

মোঃ কামাল পারভেজ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডর পূর্ব বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল মিয়া বলেন, ‘আমি আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পাশে একটি দোকানে অটোরিকশা চার্জ দেই নিয়মিত। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরপর পোড়া গন্ধ পেয়ে দোকান খুলে বাইরে বের হয়ে অফিসে আগুন জ্বলতে দেখি। পরবর্তীতে আশপাশের দোকানদারদের ডেকে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করি। কে বা কারা আগুন দিয়েছে আমি দেখিনি।

গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মানিক সরকার বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী টুসি। গত কিছুদিন যাবৎ নৌকা প্রতীকের পোস্টার বিভিন্ন এলাকা থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই বিষয়টি আমি স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে অবহিত করি। তবুও পোস্টার ছিঁড়া বন্ধ হয়নি। গত রাতে স্থানীয় দোকানদার অফিস পোড়ানোর বিষয়টি জানালে আমি নেতাকর্মীদের নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশকে ফোন দেই।

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের লোকজন এই কাজ করছেন। এ বিষয়ে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে (ট্রাক) একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

শ্রীপুর পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. নূরু আলম মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো কর্মী–সমর্থক অফিসে আগুন দেয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।’

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com